1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ আফনান মারা যায়নি, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ আফনান মারা যায়নি, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ আফনান মারা যায়নি, চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ১২ বছর বয়সী শিশু আফনান মারা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর প্রাথমিকভাবে শিশুটি মারা গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও পরে সেই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত করা হয়। বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল গণমাধ্যমকে জানান, শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসাধীন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে—এটি নিশ্চিত। প্রথমে মারা যাওয়ার খবর শোনা গেলেও তা ভুল ছিল। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, তা এখনই বলা যাচ্ছে না।

শিশুটির চাচা মৌলভি শওকত জানান, গুরুতর অবস্থায় আফনানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। তার দাদা আবুল হাসেম বলেন, দুপুর ১২টার পর তার দুই ছেলে শিশুটিকে নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা শুরু করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকালে আফনান বাড়ির উঠানে খেলছিল। এ সময় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি তাকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে উখিয়ার এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

আহত শিশু আফনান হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা জসিম উদ্দীনের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park