নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর বালু পাচারের দায়ে মোরশেদ নামে এক ট্রলি মালিকের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া ওই নদী সংলগ্ন ন্যাতরার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।দন্ডপ্রাপ্ত ট্রলির মালিক বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।