নিজস্ব প্রতিবেদক: সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বন্ধ থাকা ব্যাংক এবার শনিবার (২৭ ডিসেম্বর) খুলে থাকবে। নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে তফসিলি ব্যাংকের সব শাখা ২৭ ডিসেম্বর খোলা থাকবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি, আর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাধারণ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীদের জন্য জটিলতা সৃষ্টি হতে পারে। এ কারণে নির্বাচন কমিশন কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়ে শনিবার ব্যাংক খোলার ব্যবস্থা করার অনুরোধ জানায়।