বৃথা গেল কোটি মানুষের উৎকণ্ঠা আর চোখের জল, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার কিছু পরে সিঙ্গাপুর থেকে আসা শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বিষাদে ছেঁয়ে যায় তার জন্মস্থান ঝালকাঠির নলছিটি শহর। এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। রাতে শহরের খাসমহল এলাকার তার বসতঘরে গিয়ে দেখা শোকাহত মানুষের ঢল। বাড়ির মুল ফটকে তালাবদ্ধ করে ভিতর থেকে হাদীর বোন মাসুমা সুলতানা বিন হাদী ও দুলাভাই আমির হোসেনসহ স্বজনদের চলছে বুকফাটা আত্মনাত। হাদীর স্বজনদের নিরাপত্তা দিতে জোরদার করা হয়েছে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়রাও বাড়িসহ আশপাশে অবস্থান নিয়ে হাদীর এখানকার স্মৃতিচারণ করে বিচার দাবি করছেন খুনিদের। এদিকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর শোক ছড়িয়ে গেছে পরিবার,স্বজন ও আত্মীয়তার গন্ডি ছাড়িয়ে। তার মৃত্যুশোকে মুহ্যমান পুরো এ জনপদ।
ওসমান হাদীর প্রতিবেশিরা বলেন, ওসমান শুধু ভারতের শত্রু ছিলোনা, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজী করে, লুটের রাজনীতি করে, তাদের শত্রু। তাই দ্রুত হাদী খুনের বিচার করতে হবে।