মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ শুরু হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দিনে জাতির সামনে বক্তব্য রাখতে তিনি বিজয়ের চেতনা, স্বাধীনতার অর্জন এবং ভবিষ্যৎ বাংলাদেশের পথচলার দিকনির্দেশনা তুলে ধরছেন। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সরাসরি সম্প্রচার করছে। দেশ-বিদেশে অবস্থানরত দর্শক-শ্রোতারা এই ভাষণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের বার্তা পাচ্ছেন।