1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তেঁ তু লিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

তেঁ তু লিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
তেঁতুলিয়ার তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বেশ কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই সীমান্তবর্তী জেলায়। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের শুরুতেই জনজীবনে স্পষ্ট প্রভাব ফেলেছে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে হিমেল বাতাসে বাড়তি বিপাকে পড়েছেন দিনমজুরেরা। সকালে কাজে বের হতে পারছেন না অনেকেই, ফলে তাদের জীবনযুদ্ধে যোগ হয়েছে নতুন সংকট।

ভ্যানচালক ফারুক হোসেন জানান, সকালে এমন ঠাণ্ডায় রাস্তায় নামা কঠিন হয়ে পড়ে। তাদের মতো খেটে খাওয়া মানুষের দুর্ভোগ এখন প্রতিদিনের সঙ্গী।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park