কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় এলাকা বাহার ছড়ার মারিশবনিয়া গহীন পাহাড়ী আস্তানায় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক কৌশলী অভিযান পরিচালনা করেছেন।
গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ১ টি আগ্নেয়াস্ত্র সহ ৩ জন মানবপাচারকারী,ও নারী পুরুষ, শিশু সহ ৭ জন ভীকটিম উদ্ধার করেছেন।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুহাম্মদ সিয়াম উল হক এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যারা পূর্ববর্তী সময়ে আটক কৃত ব্যক্তিদের দেয়া তথ্যমতে ও আমাদের নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের কে আটক ও ভীকটিমদের উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।
সাংবাদিকদের অপর একপ্রশ্নের জবাবে কোস্টগার্ড কমান্ডার বলেছেন এই সিন্ডিকেটে আরো বেশ কয়েকজন অস্ত্রধারী, ইয়াবা গর্ডফাদারও অপহরণ কারী রয়েছে এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।