1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় অনিয়ম দমনে- এসিল্যান্ড সঞ্চয় ঘোষের দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের জরিমানা  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

ধর্মপাশায় অনিয়ম দমনে- এসিল্যান্ড সঞ্চয় ঘোষের দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

রবি মিয়া
  • প্রকাশ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ধর্মপাশায় অনিয়ম দমনে- এসিল্যান্ড সঞ্চয় ঘোষের দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ। অবৈধ মাটি উত্তোলন, পরিবেশবিরোধী কার্যক্রম এবং কৃষিজমির উর্বরতা নষ্টের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

সকালের দিকে অভিযোগ পাওয়া যায়, পাইকুরাটি ইউনিয়নের কাশিকোণা–ধর্মপাশা সীমান্ত এলাকায় বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার ঘটনা ঘটছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে আতলা বিল এলাকায় গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে একটি মিনিট্রাককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর আদালত যায় বালিয়া মাসকান্দা এলাকায়, যেখানে ফসলি জমির উর্বর মাটি কেটে স্থানীয় একটি ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হওয়ায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর আওতায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনব্যাপী অভিযানে বিভিন্ন অনিয়ম প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং কৃষিজমি সুরক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেন এসিল্যান্ড সঞ্চয় ঘোষ। তিনি বলেন,
 

অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ধ্বংসকারী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park