1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিরেরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে গাজিরহাট পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মিরেরহাট স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে হারায় রাজাপুর ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি গোলাম আজম সৈকত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, যুবদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন,  যুবদলের কেন্দ্রীয় নেতা মাঈন উদ্দিন সিকদার নয়ন।

গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন, পুটিয়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজি ও প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মিরেরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা দেখতে মাঠে ভিড় জমায় হাজারো দর্শকের। মাঠ ও আশপাশে ছিল উৎসবের আমেজ, তুমুল করতালি ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথি আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের শিক্ষা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাদক মুক্ত সমাজ গড়তে ধানের শীষকে বিজয়ী করতে হবে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ধানের শীষের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গাজিরহাট স্কুল মাঠ ও আশপাশের এলাকা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park