1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার, নতুন অনিশ্চয়তায় সরকারি কর্মচারীরা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার, নতুন অনিশ্চয়তায় সরকারি কর্মচারীরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার, নতুন অনিশ্চয়তায় সরকারি কর্মচারীরা

নতুন জাতীয় পে স্কেল ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন গঠন করে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করলেও, সেই সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে না বর্তমান সরকারের আমলে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার।

রবিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটা পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। আগামী সরকার সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারে। আমরা শুধু প্রাথমিকভাবে ইনিশিয়েট করে রেখেছি।”

তিনি আরও জানান, ট্যাক্স সংক্রান্ত বিষয়েও একটি স্বাধীন কমিটি কাজ করছে, যারা অর্থনীতিবিদদের সুপারিশ জমা দেবে সরকারের কাছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরই জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তভাবে বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেতন কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চান। তবে সেই সুপারিশ বাস্তবায়নের ভার সম্পূর্ণভাবে থাকবে নির্বাচিত সরকারের ওপর।

এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। অনেকেই আশা করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই পে স্কেল বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে এখন সেটি নির্বাচনের পর নতুন সরকারের হাতে গিয়ে পড়েছে, যা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park