1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

মাধবপুুর জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে যুবতীকে ধর্ষণ অভিযুক্ত খালুু আটক

লিটন পাঠান
  • প্রকাশ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালুর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত খালু জাবেদ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম। শনিবার রাতে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ মিয়া বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ছত্তার মিয়ার ছেলে র‌্যাব ও মামলা সূত্র জানায়। উপজেলার মোড়াপাড়া গ্রামে ভিকটিমের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন তার খালু জাবেদ মিয়া। গত ১৯-অক্টোবর রাতে ভিকটিমের বাসায় এসে রাতে থাকবে বলে জানায় তখন তাকে ভিকটিমের পাশের রুমে থাকতে দেওয়া হয়।

এ সুযোগে খালু জাবেদ মিয়া জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ভিকটিম ও তার বড় বোনকে খাওয়ালে তারা অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকাল ৭ টায় পাশের বাসার লোকজন ভিকটিমকে ডাকাডাকি করলে ভিকটিমের বড় বোনের ঘুম ভাঙ্গে। এ সময় তিনি দেখতে পান তার ছোট বোন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। এমতাবস্থায় তিনি ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার খালুু জাবেদ মিয়া তাকে জুস খাওয়ালে কিছুটা অচেতন হয়ে পড়ে সে। এতে করে জাবেদ জোর পূর্বক তাকে ধর্ষণ করে বাসা থেকে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯. হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park