1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, সব মৃতদেহ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে এবং লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনের শুরুতে ফায়ার সার্ভিস নয়জনের মৃত্যুর কথা জানালেও সন্ধ্যার দিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬-তে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় সকাল ১১টা ৪০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পরে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এখনো তল্লাশি অভিযান চলছে। পাশের রাসায়নিক গুদামে আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সর্বাধুনিক প্রযুক্তি ও ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এখনো নির্ধারণ করা যায়নি। যারা শুরুতে আগুন নেভাতে গিয়েছিলেন, তারা গার্মেন্টস ও রাসায়নিক গুদাম—দুই স্থানেই আগুন দেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা পোশাক কারখানার নিচতলায় থাকা ওয়াশ ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park