1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

“পার করেছি আঠারো,পেরিয়ে যাব পাহাড়ও”এই স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির(সেল্‌প)এর উদ্যোগে ২৫জন স্বপ্ন সারথি  কিশোরীদের গ্র্যাজুয়েশন সম্মাননা প্রদান  অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (৮অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ গ্র্যাজুয়েশন সম্মাননা প্রদান করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)এবিএম সারোয়ার রাব্বী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সেল্‌প)এর জেলা ব্যবস্থাপক মাজেদুল হক সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্‌প)এর উপজেলা শাখার অফিসার মোখলেছুর রহমান ও সেল্‌প এর  কমিউনিটি অর্গানাইজেশন সিন্দু রায় প্রমুখ। এছাড়াও ১০টি গ্রামের ১০টি স্বপ্ন সারথি দলের ২৫ জন গ্রাজুয়েট কিশোরী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও  বলেন, আজকের এই অনুষ্ঠানে সকল কিশোরীরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া ব্র্যাকের স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম হিসেবে এটি বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা জীবন দক্ষতামূলক  বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি এই প্রোগ্রামসহ ব্র্যাকের সকল প্রোগ্রামের সাফল্য কামনা করছি। ভবিষ্যতেও ব্র্যাক এই উপজেলায় এই ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহৃত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বপ্নবাজ কিশোরীদের উদ্দেশ্যে আরো বলেন, শুধু তোমরাই স্বপ্ন দেখছো না, আমরা নিজেরাও স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্ন তোমাদের নিয়ে। তোমরা একদিন স্বপ্ন পূরণ করে অনেক দূর এগিয়ে যাবে। এই উপজেলা তথা দেশের গর্ব হবে তোমরা।তোমাদেরকে দেখে অনেক মেয়ে স্বপ্ন দেখতে শিখবে। পরিশেষে তিনি সবার জীবনের মঙ্গল কামনা করেন। অপর দিকে স্বপ্ন সারথি গ্রাজুয়েট কিশোরীরা বলেন, আজ আমাদের খুব আনন্দের একটি দিন। কারণ, ২ বছর ধরে আমরা শিখেছি কিভাবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হয়। জীবন দক্ষতা মূলক ২৬টি সেশনে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি।জেনেছি,স্বপ্ন পূরণ করতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে।নিজের শরীর ও মনের যত্ন নিতে হয়,আবেগকে প্রশ্রয় না দিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রযুক্তির ব্যবহার করতে হবে সাবধানে। হতে হবে স্বাবলম্বী। আমরা আত্মবিশ্বাসী হয়েছি। বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজ আমরা  ঝুঁকিপূর্ণ জীবন পেরিয়ে ১৮তে পা রাখতে পেরেছি। গ্রাজুয়েট হয়েছি। আমরা যখন গ্রাজুয়েট হওয়ার আনন্দের অনুষ্ঠান করছি,তখন দেশের হাজার হাজার কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে। খুন হচ্ছে।  বাল্য বিয়ের  বোঝা সইতে না পেরে আত্মহত্যাও করছে।এমন পরিস্থিতিতে ১৮পার হওয়া এক বিশাল অর্জন। এ পরিস্থিতিতে ১৮পার হওয়া এক বিশাল অর্জন। পরে ইউএনও তাদের  মাঝে সম্মাননার সনদ ও “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এ স্লোগানের লিপিবদ্ধ একটি করে  মগ প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park