1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা

পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি 
  • প্রকাশ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান বলেন, “বিএনপি মানুষের সম্পর্ক পুনর্গঠন ও ভেঙে যাওয়া সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার স্বপ্ন বাস্তবায়নে আমি জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও বলেন, নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবা আমার রাজনীতির মূল লক্ষ্য। পিরোজপুর-১ আসনের জনগণ সবসময় আমাকে তাদের পাশে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংবাদিকতা, ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, রাজনৈতিক নির্যাতন সহ্য করেও আদর্শে অবিচল থাকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park