1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

গুইমারার সার্বিক পরিস্থিতির নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি বিরাজমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মতবিনিময় করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিরাজমান পরিস্থিতির জন্য দায়ী করেন রিজিয়ন কমান্ডার।

এসময় তিনি আরো বলেন , আমরা স্পষ্টভাবে বলতে পারি এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। এটা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ । পাহাড়ের শান্তিরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে । আমরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরণের সমস্যা মোকাবেলায় প্রস্তুত আছি।

মতবিনিময় সভায় গুইমারার জোন কমান্ডার সিন্দুকছড়ি:লে: কর্নেল ইসমাইল শামস্ আজিজী, গুইমারা রিজিয়নের উর্ধ্বতন কর্মকতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ব্যানারে এর প্রতিবাদে অবরোধ ডাকা হয়। অবরোধে দফা দফায় বিক্ষিপ্ত ঘটনার পর প্রশাসন শনিবার বেলা ২টা থেকে নির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park