1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫  অপহৃত উদ্ধার ২ অপহরণকারী আটক

শামসুল আলম শারেক
  • প্রকাশ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। 

পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়।

 তিনি আরো জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park