1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চকরিয়ায় ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযানে ডাকাত গ্রেফতার

এ.এম. আইয়ুব
  • প্রকাশ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে ডাকাত দলের প্রধানকে আলামতসহ গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অসাধারণ সাফল্য দেখিয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আদালতে দেওয়া জবানবন্দীর ভিত্তিতে অপর দুই ডাকাতকেও বাকি লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হন ওসি তৌহিদুল আনোয়ারের টিম।

পুলিশের এ সাহসী ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে মাননীয় মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম বিপিএম নগদ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন আইজিপি মহোদয়ের প্রদত্ত অর্থ আনুষ্ঠানিকভাবে ওসি তৌহিদুল আনোয়ারকে প্রদান করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে ওসি তৌহিদুল আনোয়ার ও তার টিমকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park