1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা

পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা পিরোজপুর হুসাইন আহমাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থা পিরোজপুরের সদস্য মোঃ লিটন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল। দুই জেলার ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতি মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা যোগায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park