1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

গাজীপুর পুলিশের উদ্যোগে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ধরার অভিযান

উসমান গনি
  • প্রকাশ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুর চৌরাস্তার মোড়ে দিনব্যাপী কাগজপত্রবিহীন মোটরসাইকেল ধরার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম।

গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আবুল কাশেম জানান, “এটি কোনো হয়রানিমূলক অভিযান নয়। প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চলছে। সম্প্রতি এলাকায় ক্রাইম বেড়ে গেছে, যার বেশিরভাগই মোটরসাইকেলের মাধ্যমে সংঘটিত হচ্ছে। ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলগুলোতে নাম্বারপ্লেট বা প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। আমাদের এই অভিযানের মাধ্যমে সেসব গাড়ি শনাক্ত ও জব্দ করা হচ্ছে। আশা করছি নিয়মিত অভিযান চললে মানুষ সচেতন হবে এবং মোটরসাইকেল সংশ্লিষ্ট অপরাধ কমে আসবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park