সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীপুর এলাকা থেকে একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ লাফার্জ বিওপির টহল দল এ অভিযান চালায়। টহল কমান্ডার হাবিলদার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত দল সীমান্তের মেইন পিলার ১২৪০/৮ এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শ্রীপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়ামাহা R15M মোটরসাইকেলটি জব্দ করে।
জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।