1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল

সানোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে জব্দ করা ফোনের সংখ্যা নিয়ে প্রথমে প্রকাশিত তথ্যের সঙ্গে পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যে অমিল ধরা পড়ায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়াইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

প্রথমে বিজিবি জানায়, অভিযান থেকে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে শনিবার (১৬ আগস্ট) বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর মাটিরাবন বিওপি’র দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধিকে ফোনে জানান, আমরা মোট ৮২ পিস মোবাইল ফোন জব্দ করেছি এবং সবগুলো সিও স্যারকে বুঝিয়ে দিয়েছি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ৮২টি ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে প্রথমে ৭০ পিস এবং পরে ৮২ পিস মোবাইল জব্দের তথ্য প্রকাশ হওয়ায় স্থানীয়ভাবে এ নিয়ে গরমিল ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park