1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জহির রায়হানের জন্মদিনে বিশেষ আয়োজন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

জহির রায়হানের জন্মদিনে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আজ ১৯ আগস্ট, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রযোদ্ধা, সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীতে আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট।

‘বাঙালির স্বাধিকার আন্দোলনে চলচ্চিত্রকার জহির রায়হানের দর্শন ও সংগ্রাম’ শীর্ষক এই অনুষ্ঠানে থাকছে প্রবন্ধ উপস্থাপন, আবৃত্তি, সংগীত, আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং জহির রায়হানের ছেলে অনল রায়হান। অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায় ধানমন্ডির ক্যাফে ভিনটেজ, ভিনটেজ কনভেনশন হলে শুরু হবে।

১৯৩৫ সালে ফেনীতে জন্ম নেওয়া ক্ষণজন্মা জহির রায়হান একাধারে ছিলেন লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হাজার বছর ধরে, আর কয়টা দিন, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা, সূর্যগ্রহণ, আরেক ফাল্গুন, বরফ গলা নদী প্রভৃতি।

চলচ্চিত্র পরিচালনায় তাঁর যাত্রা শুরু হয় ১৯৬১ সালে কখনো আসেনি সিনেমার মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি উপহার দেন কাঁচের দেয়াল (১৯৬৩), সংগ্রাম, বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৬), দুই ভাই (১৯৬৮), জীবন থেকে নেয়া (১৯৬৯) এবং লেট দেয়ার বি লাইট (১৯৭০)সহ একাধিক কালজয়ী চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর এসব সৃষ্টি এখনও মাইলফলক হয়ে আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park