বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী খাল এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রহমত উল্লাহ। এসময় যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত, ক্ষতিকর উপাদান মিশিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, এবং বিক্রির দায়ে ফাতেমা সুইটসকে নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।