1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

সাকিব আল হাসান এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলতে যাচ্ছেন। তাকে দলে নিয়েছে আটলান্টা ফায়ার।

মাইনর লিগ টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফট আগেই শেষ হলেও আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ৩৮ বছর বয়সী সাকিবকে দলে যুক্ত করেছে ক্লাবটি।

আটলান্টা ফায়ারের ফেসবুক পেজে জানানো হয়েছে, “আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন। ব্যাট ও বল হাতে গেম চেঞ্জার সাকিব তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি ফায়ারের লাইনআপে যোগ করবেন। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত হোন।”

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ১৬ বলে ১১ রান করেন তিনি। বল হাতে এক ওভার করলেও কোনো উইকেট পাননি।

সিপিএল খেলার কারণে মাইনর লিগের প্রথম কয়েকটি ম্যাচে অংশ নিতে পারবেন না সাকিব। ক্যারিবিয়ান টুর্নামেন্ট শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়বেন এই তারকা অলরাউন্ডার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park