1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিলেটে অভিযান, ১২ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সিলেটের দুই জনপ্রিয় পর্যটন স্পট—কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং—এ অবৈধ পাথর লুটপাট ঠেকাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে দিনভর চলা এ অভিযানে সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পাথর পুনরায় সাদা পাথর এলাকায় ফিরিয়ে আনা হবে।

অভিযানে কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চলে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সহযোগিতা করে।

একইদিন দুপুরে জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেবের নেতৃত্বে চলা এই অভিযানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০টি বারকি নৌকা ধ্বংস করা হয় এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়। পলি রানী দেব জানান, অবৈধ উত্তোলন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এদিকে, সাদা পাথর এলাকায় ব্যাপক লুটপাটের ঘটনার পর জেলা প্রশাসন ইতিমধ্যে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park