1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মধ্যনগর বাঙ্গালভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ

সানোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কান্দাপাড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল । উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। কাপড়গুলো চোরাকারবারিদের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মধ্যনগরের বাঙ্গালভিটা বিওপির দায়িত্বরত একজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও সঠিক তথ্যের ভিত্তিতে এই কাপড় জব্দ করা হয়েছে। চোরাচালান রোধে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park