আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (সোমবার, ৪ আগস্ট) শুরু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।
সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয় মামলার অন্যতম আসামি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সাক্ষ্য গ্রহণ করছেন।
রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তব্যে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময় ১৪০০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা, নির্দেশ, উসকানি ও প্ররোচনায় যুক্ত ছিলেন তারা।
শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে আছে—
১৪ জুলাই শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলা,
হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ,
রংপুরে আবু সাঈদ হত্যা,
চানখারপুলে আনাসসহ ছয় শিক্ষার্থী হত্যা,
আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর অভিযোগ।
এ সব ঘটনায় মানবতাবিরোধী অপরাধ যেমন প্ররোচনা, উসকানি, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।