1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কিশোরগঞ্জে এলডিপির দোয়া মাহফিল  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কিশোরগঞ্জে এলডিপির দোয়া মাহফিল 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামার) প্রতিনিধিঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তে ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা ও খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এর সহধর্মিনী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের সুস্থতা কামনায় নীলফামারীর কিশোরগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা শাখার এলডিপির উদ্যোগে মিনি স্টেডিয়াম চত্বরে এ দোয়া ও আলোচনা সভা করা হয়। এলডিপির উপজেলা শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ সোনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) জেলা শাখার সভাপতি ও জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য হাকিম নুরুল আকরাম বসুনিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক ময়নুল ইসলাম,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপির জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক হামিদার রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এলডিপির উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মাহফুজার রহমান। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত  করা হয়।



এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park