1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর, ছাত্রলীগ-আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর, ছাত্রলীগ-আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশ বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশের প্রস্তুতির সময় মঞ্চে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। বিকেলে ওই স্থানে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে এসে মঞ্চে হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে একই দিন সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ইউএনওর গাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে জানানো হয়, দলের নেতাকর্মীরা ইতোমধ্যে গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং সমাবেশস্থলের কাছেই অবস্থান করছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানিয়েছেন, “সমাবেশ ঘিরে আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৬০০ সদস্য মোতায়েন রয়েছে। আমরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ আছি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park