1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

শ্রীপুরে পাওনা টাকা না দেওয়ায় গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা। 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫


শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালিকে অনুপস্থিতিতে পাওনা টাকা না দেওয়ায়  গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টার  অভিযোগ উঠেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মোঃ খালেক (৫০), নিয়াজ উদ্দিন (৬০) এবং শফিকুল এর বিরুদ্ধে 

এ ঘটনায় জমির মালিক মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- তালতলী গ্রামের মোঃ খালেক (৫০), নিয়াজ উদ্দিন (৬০) এবং শফিকুল (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবির বাড়ী গ্রামের বাসিন্দা মোঃ কামাল উদ্দিন শ্রীপুরের তালতলী গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি সপরিবারে ভালুকায় বসবাস করায় বাড়িটি দেখাশোনার জন্য কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল। কামাল উদ্দিন বিষয়টি জানতে পেরে তাদের বাধা দিলে তারা বিভিন্ন সময়ে হুমকি-ধমকি প্রদান করে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুলাই, ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো দা, কুড়াল, করাত ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামাল উদ্দিনের জমিতে অনধিকার প্রবেশ করে। এরপর তারা জমির সীমানায় থাকা প্রায় ১৪-১৫টি বড় আকাশী গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। গাছগুলো কাটার পর তারা একটি গাড়িতে করে সেগুলো সরিয়ে ফেলে।

ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, “খবর পেয়ে আমি সেদিন বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে গাছ কাটার আলামত দেখতে পেলেও অভিযুক্তদের পাইনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে বিবাদীদের যোগাযোগ করলে  বিবাদীরা বলেন আমরা টাকা পাবো ৩৫ হাজার সেই ভিত্তিতেই গাছ  আমরা কেটে এনেছি 

 এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক  বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park