1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সৈয়দ মুজিবুর রহমান দুলাল
  • প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫

লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে রবিবার (২৫ মে) তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হযেছে। ওইদিন সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে এক আলোচনায় বক্তৃতাকালে ইউএনও কাউছার হামিদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত মেলায় আগত দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের অভিযোগ ও মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত সার্বিক বিষয়ে সেবাবুথে উপস্থিত থেকে তিনিসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সেবাগ্রহীতাদের সকল প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, মেলায় সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন- ই-নামজারির আবেদন গ্রহণ, নামজারি জমা-খারিজ খতিয়ান প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ সেবা প্রদান করা হচ্ছে। মেলায় ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সেবাগ্রহীতাদের  আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, পৌরসভা ভূমি কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

এ সময় লাকসাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সাংবাদিক মশিউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও কাউছার হামিদ বলেন, শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সুবিধাজনক সময়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

মেলার উদ্বোধন পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park