1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা

সুনামগঞ্জে দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন

সানোয়ার হোসেন,
  • প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মেলায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এস এম এমদাদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় ব্রত নাথ,উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, হেফাজতের আমির মাওলানা হোসাইন আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যুগ্ম সদস্য সচিব(সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) মহিদ হাসান শান্ত,ভুমি উপসহকারী কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা ভুমি অফিসের কম্পিউটার অপারেটর মো:রবিন আহমেদ প্রমুখ। 

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park