1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

আ. লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চায় এনসিপি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়কালীন সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান।

এর আগে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

উল্লেখ্য, এর কিছুক্ষণ আগেই সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের এই ধারাবাহিকতায় রাতেই জামায়াতে ইসলামীর সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park