1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টাঙ্গাইলে তেল কম দেওয়ায় পেট্রলপাম্পে জরিমানা।  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

টাঙ্গাইলে তেল কম দেওয়ায় পেট্রলপাম্পে জরিমানা। 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি: গ্রাহকদের পরিমাণে জ্বালানি তেল (পেট্রোল, অকটেন) কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল ফিলিং স্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার (২৪ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, পেট্রোল পাম্পগুলোতে পরিমাণে কম তেল দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইলের দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাঙ্গাইল ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩০০ মিলি কম দেওয়ার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। ভোক্তাদের ঠকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৪৬ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল পাম্পের পরিমাপ যন্ত্রটি ঠিক করা হয়েছে। সেই সাথে ওই প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাজিমুদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park