1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেনাপোল কাস্টমসে ৫ দিন পর কাজ শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

বেনাপোল কাস্টমসে ৫ দিন পর কাজ শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

ইকরামুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২১ মে, ২০২৫

শার্শা উপজেলা  প্রতিনিধি : টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’র পর আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতি স্থগিত করে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। বন্দরে দেখা যায় আগের মতোই কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।

জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।

সকালে কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট দফতরে।

পাঁচ দিনের অচলাবস্থার অবসানে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে অনেকে মনে করছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারো এমন কর্মসূচি হতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park