1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জ জেলদিন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সদস্য গ্রহণের নিয়মাবলী প্রকাশ করেন আমিরুল ইসলাম খান আলী। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সিরাজগঞ্জ জেলদিন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সদস্য গ্রহণের নিয়মাবলী প্রকাশ করেন আমিরুল ইসলাম খান আলী।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ প্রত্যেকটা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সদস্য গ্রহণের নিয়মাবলী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেন সিরাজগঞ্জ জেলা প্রস্তুতি কমিটির আহবায়ক, আমিরুল ইসলাম খান আলিম। 

মঙ্গলবার( ২০মে) জেলা প্রস্তুতি  কমিটির মতবনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির ৭ টি নিয়মের মাধ্যমে করা হবেঃ

১। প্রত্যেকটি ওয়ার্ড থেকে ১৫০ জন করে সদস্য নবায়ন করতে হবে। সাবেক কমিটির নেতৃবৃন্দ, বিগত ১৫ বছরের আন্দোলন সংগ্রামে সক্রিয়, ত্যাগী, নেতাদের সদস্য নবায়নে অগ্রাধিকার দিতে হবে। সদস্য নবায়ন নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হলে জেলা আহবায়কের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

২। ৫ই আগস্টের পর যে সকল নেতৃবৃন্দ, আওয়ামীলীগ বা অন্য দলের সাথে সম্পর্ক করেছে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। এ বিষয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু নির্দেশ দিয়েছেন,” বিএনপি থেকে ৫ মিনিটের জন্য যারা আওয়ামীলীগ করেছে, তাদের জন্য বিএনপি হারাম হয়ে গেছে। “এরকম কেউ যদি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে তার সাথে আওয়ামীলীগ ও অন্য দলের সম্পর্ক ছিল তার সদস্যপদ বাতিল করা হবে।

৩। প্রত্যেকটি ওয়ার্ড থেকে ১৫০ × ৯টি ওয়ার্ড মোট ১৩৫০ জন সদস্য নবায়ন করতে হবে। নবায়নকৃত সদস্য ভোটার হিসেবে গণ্য হবে। নবায়নকৃত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটির ১ জন সভাপতি, ২জন সহ-সভাপতি, ১জন সাধারণ সম্পাদক, ২জন যুগ্ম সম্পাদক, ১জন সাংগাঠনিক সম্পাদক, মোট ৭ জনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সংগ্রহের পর প্রার্থীতা আহবান করবে। সভাপতি ও সাধারণ সম্পাদক ৩০০০/- ও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক ২০০০/- জমা দিয়ে প্রার্থীতা ফরম জমা দিবে। প্রার্থীদের বিগত সময়ের আন্দোলন সংগ্রামে অংশগ্রহনের ভিডিও ফুটেজ, বিভিন্ন সামাজিক মাধ্যম, ফেইসবুক, ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদ ফরমের সাথে জমা দিতে হবে। উপরে উল্লিখিত সকল সাংগাঠনিক কার্যক্রম আগামী ২৫ মে-র মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল।

৪। থানা কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি কেন্দ্রীয় ও জেলা থেকে ঘোষিত কর্মসূচি পালন করিবে। এই কমিটি দলের শৃঙ্খলা, ইমেজ রক্ষা ও গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করার জন্য দায়ী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্র ও জেলা কমিটির নিকট সুপারিশ প্রেরণ করিবেন। এলাকায় কোন ধরনের সমস্যার সৃষ্টি হলে এই কমিটি তাৎক্ষণিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করিবে। যার যার এলাকার দলীয় শৃংখলা রক্ষা করা এবং দলের ইমেজ সমুন্নত রাখার জন্য সবসময় মনিটরিং করতে হবে। দলের ইমেজ নষ্ট এবং দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড কেউ করলে তাৎক্ষনিকভাবে তদন্ত করে সাংগাঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা কমিটির নিকট সুপারিশ পাঠাতে হবে। যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ পাওয়া যাবে তাদের নাম, মোবাইল নাম্বারসহ তালিকা করে জেলা সম্মেলন প্রস্তুত কমিটির নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা গেল।

৫। প্রত্যেকটি ওয়ার্ডে নূন্যতম ৩০ জন মহিলাকে সদস্য করতে হবে। স্কুল, কলেজের শিক্ষক, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম ও সমাজের সৎ, শিক্ষিত, গ্রহণযোগ্য ব্যক্তি ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। নবীন ভোটারদের আকৃষ্ট করার জন্য ছাত্রদলকে সুসংগঠিত করতে ছাত্র দলকে সহযোগীতা করার জন্য অনুরোধ করা গেল।

৬। প্রত্যেকটি উপজেলা ও পৌরসভার ইউনিট থেকে ৩ (তিন) জন করে সদস্য নিয়ে জেলা মিডিয়া ও প্রচার সেল গঠন করা হবে। যারা ফেইসবুক, ইউটিউব, সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও প্রচারে অভিজ্ঞ তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। বিএনপির মিডিয়া সেল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ও কর্মসূচি এই সেল থেকে প্রকাশ করার জন্য অনুরোধ করা গেল। দলীয় কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ ও প্রয়োজনে তাদেরকে অবগত করার জন্য পরামর্শ দেয়াহল। 

৭। ৫ই আগস্টের পর যে সকল নেতৃবৃন্দ ও কর্মীরা দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড করেছে, দলের ইমেজ ক্ষুন্ন করেছে তাদের মোবাইল নাম্বার সহ একটি তালিকা তৈরী করে জেলা আহবায়কের নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা গেল। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park