1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ইবিতে বিভাগের নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মো. মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ রবিবার, ১৮ মে, ২০২৫

ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল–ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

শনিবার (১৭ মে) দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগটির সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের বর্তমান নাম ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ পরিবর্তন করে নাম প্রস্তাব করেন ‘আল–ফিকহ অ্যান্ড ল’

বিভাগে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত বছরের সেপ্টেম্বরে বিভাগের নাম পরিবর্তন, সেশনজট ও সিলেবাস মডিফাইসহ ১৭ দফা পেশ করেছিলেন বিভাগের চেয়ারম্যানের কাছে। পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়গুলো উত্থাপনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর হয়নি। নয় মাসেও আমাদের দাবির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয় নি।”

তাঁরা আরও বলেন, “নাম পরিবর্তনের ক্ষেত্রে তারা কোনো পদক্ষেপ তো নেয় নিই, বরং অন্য একটি পদক্ষেপ তারা গ্রহণ করে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তাঁরা ডি ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়ার একটি পরিকল্পনা করেছিল। এক্ষেত্রে পক্ষে-বিপক্ষে দুই আন্দোলনই হয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত আসে যে পূর্ববর্তী বি ইউনিটের অধীনেই মূলত এই পরীক্ষা নেওয়া হবে। তখনো পর্যন্ত নাম পরিবর্তনে কোন আলোচনা হয়নি। বিভাগের কয়েকবার এই বিষয়টি তুলে ধরা হয়েছিল কিন্তু কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছি। এই সিদ্ধান্ত তারা ফ্যাকাল্টিতে পাঠায়নি এবং ইসি দেওয়া হয়নি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park