1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় রাজধানীতে উল্লাস, পতাকা ওড়ালেন আন্দোলনকারীরা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় রাজধানীতে উল্লাস, পতাকা ওড়ালেন আন্দোলনকারীরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর রাজধানীতে তাৎক্ষণিকভাবে শুরু হয় ব্যাপক উল্লাস। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা।

চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, গলায় ছিল স্লোগান— “নিষিদ্ধ, নিষিদ্ধ”— এমনই দৃশ্য দেখা গেছে হোটেলের সামনে জমায়েত হওয়া আন্দোলনকারীদের মাঝে। অনেককে জাতীয় পতাকা হাতে ওড়াতে দেখা গেছে। অনেকে মিছিল করে রাস্তায় নেমে আসেন, কেউ কেউ সেলফি ও ভিডিও করতেও ব্যস্ত ছিলেন।

এর আগে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ছোট ছোট মিছিল আকারে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকেন। রাত ১০টার মধ্যে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে অবস্থান নেন তারা, যাতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

মাঠপর্যায়ের নেতৃত্বে থাকা আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ এই সময় উপস্থিত জনতাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই নিষিদ্ধের সিদ্ধান্ত যেন কাগজে কলমে না থেকে যায়, বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park