1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

দীর্ঘ এক যুগ পর ৭ এপ্রিল আংশিক ভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

খোন্দকার আব্দুর রাকিব
  • প্রকাশ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার>দীর্ঘ অপেক্ষার পর আগামী ৭ এপ্রিল ২০২৫ বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আংশিক চালু করা হবে ।

ঐদিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে ১০০ করে মোট ২০০ রোগী ভর্তি নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করা হবে ।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও দ্রুততম সময়ের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে।
এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কুষ্টিয়ার কোন মানুষ যাতে স্বাস্থ্য এবং সেবা গ্রহণ করতে এসে কোন ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। ‘
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। হাসপাতাল চালুর বিষয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। উক্ত কমিটিকে আগামী ১৮ তারিখের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিমুল বারী বাপ্পী, প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের প্রধান ডা. আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুনসহ শিক্ষার্থীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park