1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হায়দরগঞ্জে প্রশাসনের অভিযান: ৩৩ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

হায়দরগঞ্জে প্রশাসনের অভিযান: ৩৩ হাজার টাকা জরিমানা

আমিনুল ইসলাম 
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

পবিত্র রমজান উপলক্ষে রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট  মো: শাহেদ আরমান। জেলা প্রশাসক লক্ষ্মীপুর তত্ত্বাবধানে এবং রায়পুর  উপজেলা নির্বাহী অফিসারের স্যারের পরিচালিত এই অভিযানে ৯টি মামলা দায়ের করে মোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার, লক্ষ্মীপুর, স্যানিটারি ইন্সপেক্টর ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ। অভিযানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি করার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বারোপ করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষও বাজারের নিয়ন্ত্রিত মূল্য পাওয়ার আশ্বাস পাচ্ছে এবং আইন অনুসারে ব্যবসায়ী মহলকে সতর্ক করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park