1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে:প্রধান উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে:প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। শনিবার (১১ জানুয়ারি) ভার্চুয়ালি সিলেটে ১৫০ শয্যাবিশিষ্ট কিডনি ফাউন্ডেশন ও সমাজকল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে এ কথা বলেন অন্তর্র্বতীকালীন সরকারপ্রধান।
জানা যায়, ২০১৮ সালে অস্থায়ী ভবনে ৬টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে ৩২টি মেশিনে সেবা দেয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। ৬২ শতাংশ রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১৬০০ টাকায় সেবা পান। একইসাথে ১২ শতাংশ রোগী পরীক্ষা নিরীক্ষাসহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে।

এদিকে, দ্রুত ডায়ালাইসিস মেশিন ৫০টি করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান হাসপাতালের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ।

আরও জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগীতা থাকলেও হাসপাতাল নির্মাণে সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি-বিদেশি দাতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park