1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন এর গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে  বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে আজ মঙ্গলবার সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান এর উদ্বোধন হয়। 

উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর এপি, অনুষ্ঠানে ব্রাক, উদ্দীপন , রিক সমৃদ্ধি কর্মসূচি, ডাক দিয়ে যাই সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়াও কর্মএলাকার শিশু ফোরাম, ইয়ুথ ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি , নগর উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

ENOUGH প্রচারাভিযান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে টেকসই কৃষি প্রশিক্ষণ,অবকাঠামো শক্তিশালী করুন, স্কুল মিল প্রোগ্রাম, কমিউনিটি পর্যায়ে পুষ্টি কর্মশালা, খাদ্য বিতরণ নেটওয়ার্ক  সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে যার ফলে বাংলাদেশের ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।পিরোজপুরে উক্ত কার্যক্রম টি ২০২৪- ২০২৬ আগামি তিন বছরের জন্য বাস্তবায়ন করেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park