1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

পিরোজপুরের ইন্দুরকানী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে পালন

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

পিরোজপুরের ইন্দুরকানী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে পালিত হয়।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী, ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান তালুকদার। 

এসময় স্থানীয় ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়া কর্মী, থানার অফিসার ও জন সাধারন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) বলেন, ইন্দুরকানী থানায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি ডাকাতি, চাঁদাবাজি, আত্নহত্যা সহ সকল অপরাধ প্রতিরোধে থানা পুলিশের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকল স্টেকহোল্ডারদেরও সামনে এগিয়ে আসতে হবে। অভিভাবকরা ও জনপ্রতিনিধিরা তার আওতাধীন এলাকায় মাদকসেবী, মাদক কারবারী ও অপরাধীদের নাম থানা পুলিশের নিকট সরবরাহ করবে। প্রয়োজনে নিয়মিত ডোপ টেস্ট করে তাদের প্রকৃত অবস্থা জনগনের সামনে তুলে ধরা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park