1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে হামলা, নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৬৪ জন নিহত হয়েছেন। পৃথক হামলায় নিহতদের মধ্যে ৪৯ জন বেসামরিক মানুষ এবং ১৫ জন সেনা সদস্য। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির অন্তবর্তীকালীন সরকার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, জঙ্গিরা উত্তর-পূর্ব মালির একটি নদীতে নৌকায় হামলা চালিয়ে অন্তত ৪৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। একই জঙ্গিরা একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে হত্যা করেছে ১৫ সৈন্যকে। হামলার সময় প্রায় ৫০ জন জঙ্গিও মারা গেছে বলে জানা গেছে।

নাইজার নদীতে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি নৌকায় হামলা চালায় জঙ্গিরা। পরে গাও অঞ্চলের বুরেম সার্কেলে সেনা ক্যাম্পে হামলা চালানো হয়।

মালির সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ নৌকায় হামলা চালায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park