1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৭০ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট: আইআরআই জরিপ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৭০ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট: আইআরআই জরিপ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
৭০ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট: আইআরআই জরিপ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বে গঠিত প্রশাসনের প্রতি জনগণের আস্থা বেড়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

জরিপ অনুযায়ী, ড. ইউনূসের কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৯ শতাংশ উত্তরদাতা। আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদী। জনগণের এই আস্থা স্থিতিশীলতা ও সংস্কারের প্রতি তাদের প্রত্যাশারই প্রতিফলন।

জরিপে আরও উঠে এসেছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহের ইতিবাচক চিত্র। ভোট দিতে ‘খুবই আগ্রহী’ হিসেবে নিজেদের মত দিয়েছেন ৬৬ শতাংশ ভোটার, আর ‘কিছুটা আগ্রহী’ বলেছেন ২৩ শতাংশ। পাশাপাশি, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন—নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।

বাংলাদেশে নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনমত বোঝার লক্ষ্যে নিয়মিতভাবে এই জরিপ পরিচালনা করে আইআরআই। সংস্থাটি মনে করে, সামনে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমেই বর্তমান পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park