চারটি অভিযোগে অধ্যাপক Muhammad Yunus–সহ তার নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন University of Dhaka–এর আইন বিভাগের অধ্যাপক Sheikh Hafizur Rahman Karzon।
সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক কার্জন বলেন, ‘ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. ইউনূস যে চুক্তিগুলো করেছেন, সেগুলো চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আরেকটি মামলা করব জাতির পিতা Sheikh Mujibur Rahman–এর ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায়। সেখানে যে দুষ্প্রাপ্য নথিপত্র ও আলামত ছিল, সেগুলো কার ইন্ধনে বারবার ধ্বংস করা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে তা হতে দিলেন—সেটি তদন্ত হওয়া উচিত। পুলিশ ও সেনাবাহিনী কেন সেখানে যায়নি, সেটিও প্রশ্নসাপেক্ষ।’
দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত ১৮ মাসে এতসংখ্যক অধ্যাদেশ জারি হওয়া অস্বাভাবিক। এ প্রসঙ্গে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বলেন, অধিকাংশ অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।