1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ ও নাক কান ছেদন ক্যাম্পিং অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ ও নাক কান ছেদন ক্যাম্পিং অনুষ্ঠিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ ও নাক কান ছেদন ক্যাম্পিং অনুষ্ঠিত

২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় উত্তর কাট্রলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র – ছাত্রী অবিভাবকদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্যয় ও নাক কান ছেদন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। 

উক্ত ক্যাম্পে ১৪০ জন ছাত্র-ছাত্রীর ব্লাডগ্রুপ নির্ণয় ও ৭৫ জন ছাত্রীর নাক কান ছেদন করা হয়।ক্যাম্পে সর্ব মোট ২১৫ জন ছাত্র ছাত্রীদের সেবা দিতে সক্ষম হয় সংগঠনটি।ক্যাম্পিংটি সকাল ১১:০০ টা থেকে শুরু করে দুপুর ৩:০০ পর্যন্ত চলমান থাকে। 

ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ ছাত্র ছাত্রী, ও তাদের অবিভাবকদের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং অবিভাবক ও স্কুলের প্রধান শিক্ষক এই রকম সুন্দর ও সেবা মূলক ক্যাম্পিং আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন। 

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সাংগঠনিক প্রধান নাদিম শেখ,আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি,তাবাসসুম ইসমাত তারিন,রাজিয়া বিনতে তৃষা,ফারহানা আক্তার নওরিন,ইসরাত জাহান নাইমা,জান্নাতুল মাওয়া,আসমাউল হুসনাসহ ১০ জন সদস্যদের উপস্তিতির মধ্যে দিয়ে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park