জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, “১০ বছরের মধ্যে আমি দলটিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।” নাহিদ বলেন, দলের লক্ষ্য মূলত তরুণ ভোটার ও নাগরিক অংশগ্রহণ বাড়ানো, দুর্নীতি কমানো এবং দায়িত্বশীল, গণতান্ত্রিক সরকার গঠন করা।
নাহিদের নেতৃত্বে এনসিপি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ ভোটারদের সমর্থন থাকায় এনসিপির ভুমিকা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করা চ্যালেঞ্জিং হবে।