1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান

তৌহিদুল ইসলাম সরকার
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোসের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর  থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে,জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, হোসেনপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহায়তাই আমি কামনা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park