1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাসিনা–কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলার চার্জশিট – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

হাসিনা–কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলার চার্জশিট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
হাসিনা–কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলার চার্জশিট

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের সময় তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তিনটি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন। তবে এখনো আদালত চার্জশিটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য মামলাগুলো বর্তমানে জজ আদালতে রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিযোগপত্রে ‘হুকুমের আসামি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ আদালতে এই অভিযোগপত্র জমা দেয়।

ওসি মোখলেছুর রহমান জানান, রঞ্জু হত্যা মামলায় ১৯৫ জন, সুমন হত্যা মামলায় ১৭৬ জন এবং লতিফ হত্যা মামলায় ১৭৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৫৪৯ জন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে যুবদলের জেলা যুগ্ম সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ নিহত হন।

পরে নিহতদের পরিবার পৃথক তিনটি মামলা দায়ের করেন—রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, সুমনের বাবা গঞ্জের আলী ও লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে মামলা তিনটি করেন। প্রতিটি মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১৫০ থেকে ১৬০ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, হাবিবে মিল্লাত, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শীর্ষ নেতা-কর্মীদের নাম রয়েছে। আদালতের অনুমোদন পাওয়ার পর মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park